নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দাবিতে সনাকের মানববন্ধন
শামীমা আক্তার শিমু, ১৬ মাচ ২০২৫, লালমনিরহাট: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সংহিসতা প্রতিরোধে আজ সকাল এগারটায় শহরের মিশন মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলন ও নতুন বাংলাদেশ এর মূল চেতনার সঙ্গে সামঙ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা, সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারী অধিকার নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা। সকল রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, পেশাজীবী সংস্থা, সকল প্রকার সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদার সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণাসহ চর্চা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নিতে হবে। টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ (জেন্ডার সমতা) ও ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান) কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করা, জেন্ডার সমতা অর্জনে হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত জাতীয় কৌলশ প্রণয়ন ও বাস্তবায়ন করা, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারী নির্যাতন প্রতিরোধ্যে কাজ করেছেন তাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুরক্ষা প্রদান করা, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে; নারী নির্যাতন , ধর্ষণ, ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থা, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারমূলক কার্যক্রম গ্রহণ এবং জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকরতা বৃদ্ধির আহ্বান জানান।
মানববন্ধনে সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া ও সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, এসএম আবু হাসনাত রানা, মোঃ জালাল উদ্দিন, আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, স্বপ্না জামান, সাধনা রায়, জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং সাধারণ জনগন অংশগ্রহণ করেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম