প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৪:১৬ পি.এম
ধুলিহর ভালুকা চাঁদপুর বাজারে আবারো চুরি!

ধুলিহর ভালুকা চাঁদপুর বাজারে আবারো চুরি!
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে আবারো চুরি সংঘটিত হয়েছে। ভালুকা চাঁদপুর বাজারে ফিরোজ হোসেন চৌধুরীর স’মিল কাম রাইচমিল থেকে গভীর রাতে কে বা কারা দোকানের পিছন দিয়ে ভিতরে প্রবেশ করে। রাইচ মিলের মিটার থেকে মোটরে সংযোগ করা তিন ফেসের দামি তার কেটে নিয়ে গেছে এবং স’মিলের কাজে ব্যবহৃত একটি গ্রিন্ডার মেশিন একটি উডফিনিশার মেশিন যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এছাড়াও ড্রয়ারে রাখা দুই হাজারের মতো নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। বাজারে সম্প্রতি নৈশপ্রহরী নিয়োগ করা হলেও তারা এবিষয়ে কোন তথ্য দিতে পারেননি। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরচক্রের হাত থেকে রক্ষা পেতে পুলিশের নিয়মিত টহল জোরদার করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম