
দূনীর্তি করে টাকা কামানোর জন্য কতোরকম ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে মানুষ । টাকার নেশায় ছুটছে মানুষ। টাকা ইনকাম করার জন্য ফন্দী ফিকির করে কতো মানুষ । ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের বেশীর ভাগ মানষই অত্যন্ত সততার সহীত দায়িত্ব পালন করে। কোথাও কোনো আগুনের ঘটনা শুনলে দ্রুত ছুটে যায় ফায়ার ফাইটাররা । জীবনের ঝুকি নিয়ে আগুন নিভানোর কাজ করে ফায়ার ফাইটাররা।

ফায়ার ফাইটারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন , আমাদের ফায়ার ফাইটাররা কোথাও কোনো আগুনের খবর পেলে ঘটনা স্থলে গিয়ে বলে না যে আমাদেরকে টাকা দেন পড়ে আগুন নিভাবো। এইটুকু আমরা নিশ্চিত করেছি। নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছে দেশের প্রতিটি মানুষের কাছে এই ফায়ার ফাইটাররা । অথচো মুষ্টিময় কতিপয় উর্ধ্বতন কর্মকর্তার ধান্দাবাজীর কারনে বদনাম হচ্ছে এই অধিদপ্তরের। এরকমই একজন দূর্নীতিবাজ মোঃ আক্তারুজ্জামান ওরফে লিটন মাঝি। নীচে মোঃ আক্তারুজ্জামান ওরফে লিটন মাঝির কিছু দূর্নীতি চিত্র তুলে ধরা হলো:

উপপরিচালক পরিকল্পনা ও কোষ,মোঃ আক্তারুজ্জামান, অধিদপ্তরে কর্মরত।নিচে তার আমলনামা তুলে ধরা হইল । ১। গাজীপুরে একটানা ২০বছর কর্মরত। ২। সহকারী পরিচালক কুমিল্লা, সহকারী পরিচালক ঢাকা,ডিডি পরিকল্পনা ঢাকা বর্তমানে কর্মরত । সম্পদের পরিমান গাজীপুর চৌরাস্তা ০৭তলা বাড়ি মায়ের নামে,পুরুলিয়া জয়দেবপুর ০২টি ০৫কাঠার প্লট, ধীরাশ্রম প্যাকেজিং ফ্যাক্টরি,ও ভেতরে ডুপ্লেক্স বাড়ি, দক্ষিণ সালনা ০২টি প্লট, উত্তরা কিস্তিতে প্লট,নামে বেনামে বঊয়ের নামে আরও অনেক কিছু আছে, সব অবৈধ ভাবে করা।গ্রামে তাকে লিটন মাঝি হিসাবে চিনে, এক সময় নদীতে খেয়া পারাপাড় করত বিধায় তাকে ও পরিবারের সবাইকে মাঝি হিসাবে চিনে। এ বিষয় আমাদের প্রতিনিধি, মোঃ আক্তারুজ্জামান ওরফে লিটন মাঝির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা । 
সূত্রে জানা গেছে গাজীপুরের একটি সামাজিক সংস্থা দেশ ও জনস্বার্থে দুর্নীতি দমন সংস্থ্যা দুদকে একটি লিখিত আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সঠিক তদন্ত করার জন্য মহাপরিচালক এবং স্বরাষ্টমন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচীব বরাবর আবেদন করা হবে বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী , শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক স্বয়ং— সম্পূর্ন , দূর্নীতি মুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বাস এক চল্লিশ সালের মধ্যে অবশ্যই দূর্নীতিবাজ , দূর্নীতিমুক্ত , স্মার্ট বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সোনার বাংলাদেশ হবেই হবে। তাই দূর্নীতিবাজরা সাবধান।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম