দিনাজপুর বিরামপুরে রেললাইনে আগুন
শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে রেল স্টেশন থেকে ৭০-৮০ গজ উত্তরে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় দুর্বৃত্তরা রেললাইনের মাঝখানে টাইয়ার জ্বালিয়ে পালিয়ে যায়। নাশকতার উদ্দেশ্যেই রেললাইনে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিন সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে জলন্ত টায়ার সরে ফেলা হয়েছে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম