প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৪, ৬:০২ এ.এম
দালালমুক্ত গাজীপুর পাসপোর্ট অফিস
![]()
বাংলাদেশে রেমিট্যান্স আসছে প্রবাসী বাংলাদেশীদের হাত দিয়ে। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের রেমিট্যান্স বৃদ্ধি করতে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে কর্ম করে রেমিট্যান্স যোদ্ধারা।আর বিদেশ ভ্রমন করতে হলে একজন নাগরিকের প্রথম প্রয়োজন পাসপোর্ট। পাসপোর্ট করতে গিয়ে ভোগান্তির কথা প্রতিনিয়ত শুনা যায়। কিন্তু সম্প্রতি গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকরা শুনান স্বস্তির বানী। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের গ্রাহক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন সেবা নিতে আসা গ্রাহকরা। গ্রাহকরা সাংবাদিকদের বলেন পূর্বে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু এখন আর আমাদের কোন ধরনের হয়রানির শিকার হতে হয় না। কোন ধরনের দালালের খপ্পরে পড়তে হয় না।
এ দিকে স্থানীয় তথ্য সুত্রে জানা যায় কিছুদিন আগেও গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশেপাশে ছিলো দালালের স্বর্গরাজ্য। টার্গেট করে অধিক অর্থ হাতিয়ে নিতেন সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে। পাল্টে গেছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র। পরিবর্তন এসেছে অফিসের ভেতরে এবং বাহিরের চিত্রের। সেবা নিতে আসা গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছেন। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা কোন গ্রাহক যেন কোন ধরনের ভোগান্তির শিকার না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক প্রদক্ষেপ গ্রহণ করেন পাসপোর্ট অফিসের উপ পরিচালক এর সাথে কথা বললে তিনি বলেন আমরা আশা করি গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে।এ বিষয়ে আমার অফিসের সকল কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছেন। এখানে সেবা নিতে আসা গ্রাহকরা কোন ভাবেই যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের সেবা নিশ্চিত করছি। কোন দালালের খপ্পরে পড়ে কাউকে যেন হয়রানির শিকার হতে না হয় সেই জন্য আমরা অফিসের আশেপাশে নজরদারি বৃদ্ধি করেছি।স্বর্বোপরি আমরা যেন গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম