তোমাকে হারাতে চাই না আমি
লেখক সাঈদ মৃধা।
বুঝেছি-আমি শূন্যতাও আসলে এক ধরনের ঘর,
যেখানে কেউ থাকে না,
অথচ প্রতিরাতে দরজা খুলে
কেউ একজন ফিরে আসার শব্দ করে।
আমি সেই শব্দের কাছে বসে থাকি,
জানি-ফিরবে না কেউ;
তবু অপেক্ষারও তো নিজস্ব এক জেদ আছে,
সে মৃত নদীর বুকেও
জলের ঠিকানা খুঁজে ফেরে।
তোমার রেখে যাওয়া কিছুই নেই আমার কাছে...
না চিঠি, না ছবি, না কোনো প্রতিশ্রুতির দাগ;
শুধু একটি বিকেল
আজও আমার ভেতর সূর্যাস্ত হতে জানে না।
কত মানুষ আসে, চলে যায়,
কত মুখ সময়ের ভিড়ে মুছে যায়;
তবু আশ্চর্য...
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টাটুকুও
প্রতিদিন আমাকে
আরও একটু তোমার করে দেয়।
হয়তো ভালোবাসা মানেই কাছে থাকা নয়...
কখনো কখনো
একজন মানুষের অনুপস্থিতিকে
সারাজীবন বয়ে নিয়ে যাওয়ার নামই
ভালোবাসা।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম