তারেক রহমানকে স্বাগত জানাতে গাসিক ৩৫নং কাউন্সিলর প্রার্থী রাজু আহমেদ শাহিন
গাজী মামুন:
গাজীপুর: বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম প্রভাতে এক উৎসবমুখর ও ব্যস্ততম দিন অতিবাহিত করছে গাজীপুর। দেশের কৃষি বিপ্লবে নতুন মাত্রা যোগ করতে টাঙ্গাইলে কৃষকদের মাঝে ‘কৃষি কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দিতে ১৪ই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ৯:২৬ মিনিটে গাজীপুরের গাছা এলাকা হয়ে সড়কপথে যাত্রা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এবং নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো গাজীপুর শিল্পাঞ্চল।
এই আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর বহরকে অভিনন্দন জানাতে রাজপথে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি ও ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাজু আহমেদ শাহীন। এসময় সাক্ষাৎকারে তিনি বলেন:
ঐতিহাসিক এই নববর্ষের দিনে প্রধানমন্ত্রী আমাদের গাজীপুরের ওপর দিয়ে টাঙ্গাইল যাচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। বিশেষ করে প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি যে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছেন, তা এদেশের কৃষি অর্থনীতিতে এক মাইলফলক হয়ে থাকবে। আমরা গাজীপুর মহানগর কর্মজীবী দল ও ৩৫ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাতে এখানে সমবেত হয়েছি। জনগণের দোয়া ও ভালোবাসায় দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো গাজীপুর জেলা ও মহানগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, নববর্ষের আবহে প্রধানমন্ত্রীর এই সফর সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের মত এমন ভালো মানুষ প্রধানমন্ত্রী হিসেবে আর পাওয়া যাবে কিনা সেটা ভাববার বিষয়, এমন একজন নেতা আমাদের দলের প্রধান ভাবতে বুকটা আনন্দে ভরে যাচ্ছে, বেঁচে থাকুক মানবতা সব ভালকাজে তার অবদান থাকবে বলে আশা করি। এ সময় আরো উপস্থিত ছিলেন গাছা থানা যুবদল নেতা রফিক, কালাম বেপারী, জাহাঙ্গীর, সেলিম, সুমন, শাহরিয়ার মাহিন রাজ সহ প্রমুখ।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম