*টঙ্গী ৪৫ নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর প্রার্থী ছমির উদ্দিন বেপারী*
নিজস্ব প্রতিবেদক ঃ টঙ্গী, ১৯ এপ্রিল: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে টঙ্গী ৪৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় ব্যবসায়ী ছমির উদ্দিন বেপারী।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ছমির উদ্দিন বেপারী। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, গরিব-দুঃখীদের সহায়তা এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করে তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ছমির উদ্দিন বেপারী বলেন, “৪৫ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানই হবে আমার প্রধান অঙ্গীকার। জনগণ পাশে থাকলে আমি তাদের সেবক হয়ে কাজ করব।”
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৎ, সাহসী ও জনদরদী মানুষ হিসেবে ছমির উদ্দিন বেপারীর এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। তরুণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম