টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনার শীর্ষে মনি সরকার।
মো: পাপেল মিয়া, গাজীপুর। গাজীপুর মহানগর বৃহত্তর টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন মনি সরকার। জীবনের একটা বড় অংশ দেশে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামীলীগের নেতৃত্বে বিভিন্ন রকম লড়াই সংগ্রামে ব্যয় করেছেন দলের জন্য। আওয়ামী লীগ পরিবারের রাজনৈতিক নীতি ও আদর্শ নিয়েই বড় হয়েছেন। এখন বেশ বছরের পর বছর ধরে মানব সেবায় কাটাচ্ছেন বেশিরভাগ সময়। স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে দেশ গড়ার কাজে সক্রিয় ভাবে কাজ করছেন তিনি। তার সুযোগ্য পরামর্শে পরিচালিত হয়েছে বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের সক্রিয় হয়েছে নেতাকর্মীরা।
এস এম রুহুল আমিন মনি সরকার মুজিব আদর্শে বৃহত্তর টঙ্গী থানার রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক শিক্ষাকে কাজে লাগিয়েই বাংলাদেশের রাজনৈতিক মান উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন তিনি। নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতন করে তুলতে তার বিভিন্ন কর্মসূচি স্বেচ্ছাসেবকলীগের জনপ্রিয়তা পেয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে রাজনীতিতে করে তুলেছে উজ্জীবিত।
এছাড়া, সরকার বিরোধী যেকোনো আন্দোলন লড়াই সংগ্রামে নিজের জীবন বাজি রেখে সক্রিয় ভূমিকা রেখেছেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি ও সাবেক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে টঙ্গীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে এলাকার মানুষকে সচেতন করে বেড়িয়েছেন এস এম রুহুল আমিন মনি সরকার ।
করোনা ঠেকাতে, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে ত্রাণ বিতরণ, কোয়ারেন্টাইন বাস্তবায়ন, সামাজিক দূরত্ব নিশ্চিতে সম্মুখভাগের যোদ্ধা হয়ে স্বেচ্ছাসেবক লীগের একজন আদর্শবান নেতা হিসেবে কাজ করছেন। তার নিজস্ব অর্থায়নে এলাকার কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এদিকে এসএম রুহুল আমিন মনি সরকার সম্পর্কে জানতে চাইলে বৃহত্তর টঙ্গী থানা আওয়ামী লীগের এক নেতা এই প্রতিবেদককে জানান, মোঃ এসএম রুহুল আমিন মনি সরকারকে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হলে পূর্বের থেকে শতগুন শক্তিশালী হবে বলে তিনি জানান। বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ এসএম রুহুল আমিন মনি সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পরিবারের সকল সদস্যই আওয়ামী পরিবারের রাজনীতির সাথে জড়িত আমিও ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুঁকে ধারণ করে আওয়ামী রাজনীতিকে ধারন করে আসছি। আমি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হয়েছি। সিনিয়র নেতারা আমাকে যোগ্য মনে করে সভাপতি নির্বাচিত করলে অবশ্যই মহানগরের ভেতরে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবকলীগ একটি শক্তিশালী ইউনিট হবে বলে মনে করি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম