টঙ্গী পশ্চিম থানায় ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ পাপের মিয়া গাজীপুর প্রতিনিধ
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা এলাকায় ১৬ ই জানুয়ারি২০২৫ তারিখ সকাল ০৮.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) কাজী নেওয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচলান করিয়া টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুরস্থ শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ খোকন (৩৮) কে গ্রেফতার করেন এবং আসামীর দেখানো মতে ঢাকা মেট্রোঃ ঘ-১৩-০৩৬৮ মিটসুবিসি পাজারো গাড়ীর ভিতর হইতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় মোট ২৫(পঁচিশ) বান্ডিল গাঁজা যাহার ওজন ৫০(পঞ্চাঁশ) কেজি যাহার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা উদ্ধার করেন। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৬, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(গ)/৪১ রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৫০ কেজি গাঁজা সহ ১ জন মদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। আসামী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে আসছে। আসামী কে করে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই,চোরাই মালামাল ক্রয় বিক্রয় এর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম