টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বিজয় দিবস উদযাপিত
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ।
এ উপলক্ষে গত শনিবার সকালে সকল শহীদদের বিনম্র সশ্রদ্ধা জানাতে কলেজস্থ শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনসহ বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, সমাবেশ, শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। শিক্ষক শ্রী রতন কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শাখার মো: আব্বাস আলী, কলেজ সমন্বয়কারী মো: শাহিন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, মো: সানা উল্লাহ, আশরাফ আলী, সুরুজ্জামান সরকার, গোলজার হোসেন সহ প্রমূখ। সভা ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ওয়াদুদুর রহমান ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পনের মধ্যদিয়ে বাংলাদেশের বিজয়ের ইতিহাস তুলে ধরেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম