টঙ্গীতে সিদ্দিকুর রহমান হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহঅভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-১।
সাঈদ মৃধা ঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ছিনতাইকারীর চুরিকাঘাতে মোঃ সিদ্দিকুর রহমান (৫৬) নিহত হয়।এ ঘটনায় গত ০৬/১২/২০২৫ তারিখে রাত ০৮.৩০ ঘটিকায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।রবিবার রাত ১০ টার সময় উত্তরা র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন,র্যাব-১ এর একটি আভিযানিক দল রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫.৪৫ ঘটিকায় কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে তাকে গ্রেফতার করেছে।ঘটনার বিস্তারিত বিবরণনিহত সিদ্দিকুর রহমান, যিনি পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের বাসিন্দা, গত শনিবার সকালে তার কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।ঘটনাটি ঘটে ঐদিন সকাল অনুমানিক ০৬.০০ থেকে ০৭০০ ঘটিকার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের উপরে।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ছিনতাইকারী ইমরান ভিকটিম সিদ্দিকুর রহমানের পথরোধ করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসামী ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে অংশে তিনটি আঘাত করে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময়, ছুরিকাঘাতের ফলে ছিটকে পড়া রক্ত ইমরানের জুতায় লেগে যায়। আসামী দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্তমাখা জুতো জোড়া ঘটনাস্থলের সিঁড়িতে ফেলেই টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে আশ্রয় নেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছেই মারা যান। উক্ত ঘটনার পরে অভিযুক্ত ইমরান কোনাবাড়ী, গাজীপুর এলাকায় যায় এবং ঐ দিনই আবার মাজার বস্তিতে ফিরে এসে আত্মগোপন করে। ছিনতাইকৃত মোবাইলটি মাজার বস্তি এলাকায় ১০০০/-টাকায় বিক্রয় করে।
আসামি গ্রেফতার সিদ্দিকুর রহমান হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ
অভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-১।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ছিনতাইকারীর চুরিকাঘাতে মোঃ সিদ্দিকুর রহমান (৫৬) নিহত হয়।
এ ঘটনায় গত ০৬/১২/২০২৫ তারিখে রাত ০৮.৩০ ঘটিকায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রবিবার রাত ১০ টার সময় উত্তরা র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন,র্যাব-১ এর একটি আভিযানিক দল রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫.৪৫ ঘটিকায় কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে তাকে গ্রেফতার করেছে।
ঘটনার বিস্তারিত বিবরণ
_____________________
নিহত সিদ্দিকুর রহমান, যিনি পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের বাসিন্দা, গত শনিবার সকালে তার কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
ঘটনাটি ঘটে ঐদিন সকাল অনুমানিক ০৬.০০ থেকে ০৭০০ ঘটিকার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের উপরে।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ছিনতাইকারী ইমরান ভিকটিম সিদ্দিকুর রহমানের পথরোধ করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসামী ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে অংশে তিনটি আঘাত করে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময়, ছুরিকাঘাতের ফলে ছিটকে পড়া রক্ত ইমরানের জুতায় লেগে যায়। আসামী দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্তমাখা জুতো জোড়া ঘটনাস্থলের সিঁড়িতে ফেলেই টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে আশ্রয় নেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছেই মারা যান। উক্ত ঘটনার পরে অভিযুক্ত ইমরান কোনাবাড়ী, গাজীপুর এলাকায় যায় এবং ঐ দিনই আবার মাজার বস্তিতে ফিরে এসে আত্মগোপন করে। ছিনতাইকৃত মোবাইলটি মাজার বস্তি এলাকায় ১০০০/-টাকায় বিক্রয় করে।
আসামি গ্রেফতার
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম