টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া
মোঃ পাপেল মিয়া, গাজীপুর: মহান স্বাধীনতার ঘোষকবহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (৩১মে) ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে টঙ্গী আমতলী এলাকায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক
মোঃ নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধ ও আদর্শচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাষ্ট্রদর্শনের পথিকৃৎ ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের রাজনীতিকদের তার জীবনাদর্শ ও কর্মপন্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মত দেন বক্তারা।
আলোচনায় আরও বলা হয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল নির্যাস। এ সময় জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নবীন হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী, ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক,
৪৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
মোঃ আসাদুল্লাহ মিয়া, গাজীপুর জেলা জজ কোটের আইনজিবী মোঃ শহিদ,৪৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন,৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী,যুবদল নেতা বিল্লাল হোসেন সহ
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম