টঙ্গীতে মহাসড়কে পাশে অজ্ঞাত লাশ উদ্ধার।
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব থানার আওতাধীন এলাকায় সড়কের মাঝখানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্র জানায়, সকালবেলা মহাসড়কের শিল্প লেন অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা টঙ্গী পূর্ব থানায় ফোন করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পরে মরদেহটি প্রাথমিক সুরতহাল শেষে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম