টংগীতে গভীর রাতে বস্তিতে যৌথ অভিযানে ২৪ জন গ্রেফতার
মোঃ মহাসিন
গাজীপুর মহানগরের ৫৭ নং ওয়ার্ডের টঙ্গী হাজী শাহ্ মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান রাতে হয়েছে। বিভিন্ন বস্তির ঘর থেকে মাদকদ্রব্য সহ চিহ্নিত দুর্ধর্ষ অপরাধীদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা হয়েছে। ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের সাথে জড়িতদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭), এবং স্বপন (২৪)। মাদক ব্যবসায়ীদের কাছে ১৬ বোতল মদ, ০৬ টি মোবাইল ফোন, ০৫ রোল ইয়াবা সেবন পেপার, ০১ টি স্বর্ণের দুল, বিপুল পরিমানে মাদকদ্রব্য সেবন সামগ্রী , ০২ টি মানিব্যাগ, ২০ টি গ্যাস লাইট এবং নগদ ২,৬৫,০০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য যে, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম