জাইমা রহমানের প্রশ্নে গাজীপুর-৬ আসনের উত্তর কি আরিফ হাওলাদার?
নিজস্ব প্রতিবেদক / মাহবুব আলম জুয়েল
"রাজনীতিতে সবচেয়ে বড় দুঃখ হলো— এখানে টাকা আর তেলবাজির মূল্য বেশি, কিন্তু ত্যাগ, শ্রম, ন্যায়নীতি ও সততার কোনো দাম নেই।"
সম্প্রতি এই বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন জাইমা রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী।
এই কথাগুলো যেমন কষ্টের, তেমনি এক নির্মম বাস্তবতাও তুলে ধরে। আজ রাজনীতি যেন মূল্যবোধের জায়গা থেকে সরে গিয়ে অর্থ ও অপকৌশলের খেলায় পরিণত হয়েছে।
তবে প্রশ্ন হলো— এই বাস্তবতার ভেতরেও কি এখনও কোনো ব্যতিক্রম আছে?
আছে কি এমন কেউ, যিনি ত্যাগ, শ্রম ও নীতির রাজনীতি করেন— বিনিময়ে কিছু না চেয়ে?
এই প্রশ্নের এক সম্ভাব্য উত্তর হতে পারেন গাজীপুর-৬ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
তিনি রাজনীতি করেছেন নিঃস্বার্থভাবে। মামলা, জেল, হয়রানি, শারীরিক নিপীড়ন— কিছুই তাকে দমাতে পারেনি। গাজীপুরের রাজপথে তিনি ছিলেন, আছেন, এবং রয়েছেন তার আস্থাভাজন কর্মীদের পাশে।
দলের দুঃসময়ে যাঁরা পেছনে হটে যাননি, যাঁরা ক্ষমতার কাছাকাছি না থেকেও জনতার মন জিতে নিয়েছেন— আরিফ হাওলাদার তাঁদেরই একজন।
তিনি নেতা হতে চাননি, হতে চেয়েছেন জনগণের সেবক। তাঁর সঙ্গে ধনী-গরীব, ছোট-বড়— সকলেরই সহজ যোগাযোগ, কোনো ভেদাভেদ নেই।
তাই আজ যখন জাইমা রহমান বলেন,
“সততার মূল্য নেই,”
তখন গাজীপুর-৬ এর জনগণকে জবাব দিতে হবে—
সততার মূল্য দিতে জানে কি না এই জনগণ?
আরিফ হোসেন হাওলাদার কোনো প্রভাবশালী ব্যবসায়ী নন, কোনো বিত্তবান চক্রের অংশ নন। তিনি একজন পরীক্ষিত রাজপথের কর্মী। গাজীপুর-৬ এর মানুষ যদি আদর্শ রাজনীতির পক্ষে অবস্থান নিতে চায়, তাহলে এই সময়ই তাদের পরীক্ষা।
জাইমা রহমানের হতাশায় যদি কেউ আশার আলো দেখাতে পারেন—
তাহলে তিনি হতে পারেন আরিফ হাওলাদার।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম