এনসিপি-সমন্বয়ক - জুলাই বিপ্লবীদের কাছে আমাদের প্রত্যাশা ছিলো তারা হবে আপোষহীন, কিন্তু চিত্র উল্টো তারা আপোষকামী হয়ে গেছেন। আমরা ভেবেছিলাম ওরা আওয়ামীলীগ কে প্রশ্রয় দেবেনা কিন্তু দেখা যাচ্ছে তারা ছাত্র হত্যা মামলার আসামী, আওয়ামীলীগের ডোনার কে পাশে বসিয়ে অতিথি হচ্ছেন।
আজ উত্তরখানের মাজারের গত ১৫ বছরেরর আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের ডোনার, বক্তব্য বিবৃতিতে নিজেকে আওয়ামীলীগ দাবী করা , ছাত্র হত্যা মামলার এজহারভুক্ত আসামী প্রমি গ্রুপের মালিক এনামুল হক শহীদ এর আমন্ত্রনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপির নেতা সারজিস আলম অতিথি হয়ে এসে প্রমি গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করে গেলেন। সারজিস আলম ঘনিষ্ঠ একজনকে জিজ্ঞাসা করলাম এটা কিভাবে হলো? তিনি জানালেন প্রমি গ্রুপ এনসিপি কে ডোনেশন দিয়ে তাদের দাতা সদস্য হয়ে গেছেন, আর তারা জানতেন না যে শহিদ ছাত্র হত্যা মামলার আসামী।
ধরেই নিলাম তার কথা সত্য তারা জানতেন না , কিন্তু তাদের এখানকার আঞ্চলিক নেতারাও কি জানতেন না? আল্লাহ ভালো জানেন।
বুজাই যাচ্ছে তিনি এনসিপিতে আশ্রয় চাচ্ছেন এবং মেবি সারজিস আলম উপস্থিত হয়ে হয়তো আশ্রয় দেবার প্রকাশ্য ঘোষনা দিয়ে গেলেন। আগামী নির্বাচনে এনামুল হক শহীদ সাব এনসিপির ব্যানারে ঢাকা ১৮ তে নির্বাচন করলেও আশ্চর্য হবার কিছু থাকবেনা।
খোজ নিয়ে যতটা জানলাম এনামুল হক শহীদ সাব কোন মামলা থেকেই জামিন নেন নাই এখনো আবার গ্রেফতার ও হন নাই, আবার প্রকাশ্য ঘুরেও বেড়াচ্ছেন। পুলিশ নিশ্চয় বলবে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা>
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম