চেহারা দেখে কতই না নিষ্পাপ মনে হয়,
মনে হয়, এ মানুষটির ভেতর কোনো জটিলতা নেই।
হাসি ছিল সহজ, কথা ছিল পরিমিত,
বিশ্বাস করতে একটুও দ্বিধা হয়নি আমার।
আমি ভেবেছিলাম, ভেতরটাও তেমনই স্বচ্ছ,
যেমনটি বাইরে থেকে প্রতিদিন দেখা যায়।
কিন্তু ধীরে ধীরে বুঝলাম,
মানুষকে শুধু চোখ দিয়ে পড়া যায় না,
চরিত্র বুঝতে সময় লাগে,
আর সেই সময়টাই আমি দিইনি।
নিষ্পাপ মনে হওয়া মুখের আড়ালে
কত হিসাব, কত স্বার্থ, কত অচেনা রূপ লুকিয়ে থাকে,
তা বুঝতে না পারার দায়
আজও আমারই রয়ে গেছে।
• ❐ নিষ্পাপের ভ্রান্তি
• লেখক: সাঈদ মৃধা।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম