চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাছা ৩৮ নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামানের গভীর শোক ও দুঃখ প্রকাশ
গাজীপুর প্রতিনিধি :-
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর মহানগর, গাছা মেট্রো থানা বিএনপি ৩৮ নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান কামরুল।
শোকবার্তায় কামরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের একমাত্র আপোষহীন নেত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ ও রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের অন্যতম এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন দেশের সকল স্তরের রাজনীতিবিধ ও বিশ্বের প্রভাবশালী নেতারা এবং তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।
কামরুজ্জামান তার শোক বার্তায় ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ে আরও বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।
দেশ ও বিশ্ববাসী শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন, সেই দোয়াও করেন।
গাছা মেট্রো থানা বিএনপির ৩৮ নং ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তার পাশে পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
কামরুজ্জামান আরও বলেন, আমাদের নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ৩৮ নং ওয়ার্ড গাছা ও গাজীপুর মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম