গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক গোল্ডকাপে ফাইনাল খেলায় বাসন জোন চ্যাম্পিয়ন।
মোঃ পাপেল মিয়া।
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর টানটান উত্তেজনার ফাইনালে কোনাবাড়ী জোনকে হারিয়ে শিরোপা জিতেছে বাসন জোন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় গাজীপুরের হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসন জোন ২-০ গোলে কোনাবাড়ী জোনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা চলাকালীন মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ। উৎসবমুখর পরিবেশে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি পুরো এলাকায় এক উৎসবের আবহ তৈরি করে। ম্যাচটিতে ধারাবর্ণনায় ছিলেন এন আই বাবু ও উসমানগনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর।মোঃ সোহেল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজ ও ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম