গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর তরুণ সমাজ এর উদ্যোগে ইফতার, ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৯ শে মার্চ ২০২৪ ইং তারিখে ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর তরুণ সমাজ এর উদ্যোগে বেপারী বাড়ী সংলগ্ন আরিচপুর তরুন সমাজের প্রধান কার্যালয়ে ইফতার, ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় সকল কবর বাসির রুহের মাগফেরাত কামনা, ও আমাদের সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া হয়.
উক্ত ইফতার, ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে মোঃ আরিফুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কবির উদ্দিন বেপারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ আহমেদ ও যুবলীগ নেতা ইলিয়াছ আহমেদ সিটু পরিচালনায় ছিলেন আরিচপুর তরুণ সমাজের সকল সদস্য বৃন্দ। সুমন, জুয়েল, সাদ্দাম, ইউসুফ ভান্ডারী, সোহেল হাওলাদার, জসিম, বশির, জীবন, আল-আমিন, মাসুম, ফারুক, রাসেল, সাগর, সবুজ, হৃদয়, সুমন আহমেদ, হোসাইন, শাকিল, জহিরুল, সোহাগ, সহ আরো অনেকেই।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম