গাজীপুর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামে ১জন নিহত।
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী বাজার বাটা গেইট এলাকায় ভয়াবহ ছিনতাই ও হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি স্টোর অফিসার সিদ্দিকুর রহমান (৫৮), মৃত ইসমাইল ফকির, বিমানবন্দর থানা, বরিশাল। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আপনের হাউজিং-এর ১০ তলায় এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো আজ ভোরে তিনি কেরানীগঞ্জের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেইট এলাকায় বি আর টি প্রকল্পের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। একাধিক চেষ্টার পর তারা তাকে বাম হাতে ছুরিকাঘাত করলে, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত যে কোনো আসামিকেই আমরা ধরব। এক বিন্দুরও ছাড় দেওয়া হবে না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আমরা ঘটনার দুঃখ প্রকাশ করছি। তদন্ত যথাযথভাবে চলছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটি ঘটেছে ৬:৩০ মিনিটে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিরাটি প্রকল্পের ব্রিজের উপর। নিহত সিদ্দিকুর রহমান স্থানীয় একটি কোম্পানিতে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় এই ধরনের ঘটনা বিরল। নিহতের পরিবার ও প্রতিবেশীরা ভয়ের মধ্যে রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে এবং এলাকায় সতর্কতা জারি করেছে। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যাতে অপরাধীরা শাস্তি পেতে পারে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম