গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইসরাক আহমেদ চৌধুরী
খসরু মৃধাঃ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ চৌধুরী।
মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সেবার মান উন্নয়নে কাজ করবেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে এ নিয়োগকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম