গাজীপুরে ধান ক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় আতঙ্ক
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ডেমর পাড়া এলাকার বিলের মধ্যে ধান ক্ষেত থেকে মানুষের হাঁটু থেকে নিচের বিচ্ছিন্ন অংশ (কাটা পা) উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এই খণ্ডিত অংশটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেমর পাড়া এলাকার বিলের একটি নির্জন ধান ক্ষেতে মানুষের পা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের প্রাথমিক ধারণা
অন্য কোনো স্থান থেকে পা বিচ্ছিন্ন করে এখানে ফেলে রাখা হতে পারে বা শিয়াল, কুকুরে কোন স্থান থেকে আনতে পারে । তবে উদ্ধারকৃত দেহাংশটি কোনো পুরুষ না নারীর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খণ্ডিত অংশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নিখোঁজ ব্যক্তিদের তালিকার সাথে মিলিয়ে শনাক্তকরণের চেষ্টা চলবে।
ঘটনার রহস্য উদঘাটনে আশেপাশের তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এলাকায় আতঙ্ক
ধান ক্ষেতে মানুষের শরীরের অংশ পাওয়ার ঘটনায় ডেমর পাড়া ও আশেপাশের এলাকা গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম