গাজীপুরে টঙ্গীতে "সময়ের বাতিঘর" এর আয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তবারক বিতরণ।
রফিক আহমেদ রাহিম:
"সময়ের বাতিঘর" সামাজিক সংগঠন এর উদ্যোগে ভাওয়াল বীর প্রবীণ শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সময়ের বাতিঘর সামাজিক সংগঠনের সভাপতি মোঃ মোস্তাকিম খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তারেক, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কলিমুল্লা, মুন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী শামীম ওসমান, সহসভাপতি হানিফ হোসেন সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ান, অর্থ সম্পাদক পলাশ সরকার, সহ- সম্পাদক হানিফ ঢালী, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক পাপেল মিয়া, কার্যকারী সদস্য খন্দকার হাসিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরন করা হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম