গাজীপুরে আনন্দ রিসোর্ট এর বিরুদ্ধে নানান অভিযোগ,,
"নেপথ্যে মালিক শামীমা চৌধুরী "
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর কালিয়াকৈর সফিপুর সিনাবহ এলাকায় অবস্থিত আনন্দ পার্ক এন্ড রিসোর্টে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। মাদক সেবন, মাদক বিক্রি, ও বিভিন্ন বয়সি নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপের তথ্য পাওয়া গেছে। গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ। এ বিষয় নিয়ে কয়েক দফা সংবাদ প্রকাশ হয়েছে। তবে নেপথ্যে কাজ করে যাচ্ছেন আনন্দ পার্ক এন্ড রিসোর্টে মালিক শামীমা চৌধুরী। বর্তমানে এমন অভিযোগও করছেন স্থানীয় বাসিন্দারা।
তথ্যসূত্র জানা যায়, রিসোর্টে দুই এক জন সিকিউরিটি গার্ড দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতে বাধ্য করছেন মালিক। কর্মচারীদের বেতন না দেওয়া, স্থানীয় বাসিন্দাদের সাথে সখ্যতা না রাখা, গ্রাম বাসীদের নানান ভাবে হেনস্থা হতে হচ্ছে। আরো জানা যায়, এসব অনৈতিক কর্মকান্ড রিসোর্ট এর মালিক শামীমা চৌধুরীর নির্দেশ মোতাবেক হচ্ছে। কিন্তু দিন, মাস, বছর পার হলেও মালিকের দেখা মিলে না।
অনুসন্ধানে জানা যায়, অতীতে একাধিক বার সংবাদ প্রকাশ হলেও মালিক শামীমা চৌধুরীর নাম কোন সংবাদে প্রকাশ হয়নি, এখানেই প্রশ্ন থেকে যায় কেন মালিক শামীমা চৌধুরী নাম সংবাদে প্রকাশ হয় না। রিসোর্ট উপস্থিত ব্যক্তিগত বর্গের বিরুদ্ধে নানান ভাবে সংবাদ প্রকাশ করে হেনস্থাই ফেলেছেন অনেক গণমাধ্যম। যার কারণে নানান ভাবে ও বিপদ ও ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হচ্ছে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের।
অনুসন্ধানে আরো জানা যায়, অতীতে সংবাদ প্রকাশের পূর্বে মালিক শামীমা চৌধুরীর কাছে বক্তব্য চাইলে, তিনি সরাসরি উপস্থিত কর্মচারীদের নাম বলে নিজের গা ঢাকা দেয়ার চেষ্টা করেছেন একাধিকবার। মূল কথা হলো কর্মচারীরা তার এখানে চাকরি থেকে অব্যাহতি চাইলে দুই থেকে তিন মাসের বেতন আটকে দিয়ে চাকরি করতে বাধ্য করেন মালিক শামীমা চৌধুরীর।
স্থানীয়রা আরো বলেন, রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ভার অবশ্যই মালিককে বহন করতে হবে। কেননা, রিসোর্টের সকল ভালোমন্দ দেখভাল করার দায়িত্ব মালিকের। আমরা রিসোর্টে কর্মচারীদের বারবার বললে কর্মচারীরা বলে, মালিকের নির্দেশ মালিকের সাথে কথা না বলতে। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলও মালিকের দেখা আমরা পাচ্ছি না। এই মালিকের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এলাকাবাসী।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম