মোঃ পাপিল মিয়াঃ
বাংলা নববর্ষ কে বরণ করে নিতে গাজীপুর সহ সারা বিশ্বের বাঙালিরা উৎসবে মেতে উঠেছে।
বাংলা বর্ষবরণের প্রধান আকর্ষণ শোভাযাত্রা, পান্তা ইলিশ।
এবারের শোভাযাত্রার মাধ্যমে জাতিকে সুসংহত ও ফ্যাসীবাদ থেকে বিরত রাখবে বলে আশা করেন।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে ।
শোভা যাত্রাটি প্রভাষক বশির উদ্দিনের নিজ বাড়ী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।
পরে প্রভাষক বশির উদ্দিনের আয়োজনে পান্তা ইলিশ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিএনপি ও সহোযুগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম