গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
গাছা গাজীপুরসহ দেশবাসী ও সকল সাংবাদিকদের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন,ও শান্তি কামনা করে গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ সহ সভাপতি আবু সাঈদ মৃধা সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
ক্লাবের পক্ষ থেকে যৌথ শুভেচ্ছা বানীতে গাছা সাংবাদিক ক্লাব গণমাধ্যমকর্মীদের সুসংগঠিত প্রেস ক্লাব। বর্তমানে সাংবাদিকদের সেতু বন্ধন হিসাবে পরিনত হয়েছে। সংগঠনটি সাংবাদিকদের নানাবিধ উন্নয়নে কাজ করে যাচ্ছি। এছাড়া দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে থেকে কাজ করে চলেছে সংবাদ কর্মীবৃন্দ।
এ সময় সভাপতি সামছুদ্দিন জুয়েল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ ও সারা বিশ্বের সাংবাদিকসহ মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। পবিত্র ঈদুল আজহা ও কোরবানি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের ইবাদত। ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে।সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ বার্তায় বলেন ঈদুল আজহা আমাদের ধনী-গরিব, উঁচু নিচু ভেদাভেদ ভুলে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে সুন্দর করে আবদ্ধ করে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই শুভক্ষণে গাছা ক্লাবের সকল সদস্য, সাংবাদিক, বাংলাদেশের সকল সাংবাদিক ভাই বোন, বন্ধুবান্ধব, দেশ ও প্রবাসের মুসলমান, শুভাকাঙ্ক্ষীসহ সব পেশার ব্যক্তিবর্গের প্রতি জানাই ঈদের শুভেচ্ছা ও “””” ঈদ মোবারক “””” ঈদ মোবারক “”””” ঈদ মোবারক “”””।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম