গাছায় যুবলীগ নেতা মাসুম সিকদার এখন পুলিশের সোর্স
তাসলিমা নাসরিন ঃ
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অন্তর্গত ৩৭নং ওয়ার্ডে প্রভাবশালী ওয়ার্ড যুবলীগ সদস্য ও ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মাসুম ওরফে পুলিশের সোস সিকদার ’-এর বিরুদ্ধে পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, মাসুম নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের প্রভাব খাটিয়ে আসছেন। এতে সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। অনেকেই বলছেন, ভয়ভীতি ও চাপের কারণে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পায় এবং এলাকায় আইনের শাসন নিশ্চিত হয়।
এ বিষয়ে অভিযুক্ত মাসুমের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম