খাগড়াছড়িতে নতুন বিহার নির্মাণ লক্ষ্যে মহা সংঘদান অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ধর্মদ্বয় বৌদ্ধ বিহারের নতুন বিহার নির্মাণ লক্ষ্যে মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ভাইবোনছড়ার ম্রাচানাই পাড়া ধর্মদ্বয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটি আয়োজনে মহাসংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল, বৌদ্ধ মূর্তিদান, অষ্ট পরিষ্কার দান, নানাবিধ ধানানুষ্ঠান করা হয়। মহাসংঘদান অনুষ্ঠানে ধর্মপ্রাণ দায়ক দায়িকাদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন চৌংড়াছড়ির গৌতম বুদ্ধ বিহারের অধ্যক্ষ আভিয়ানা মহাথের।
এসময় ধর্মদ্বয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ চাইন্দা মিঝু, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা, হলাপ্রু মারমা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম