নিজস্ব প্রতিবেদক :
বহু প্রতারণা মামলার আসামি এবং জেনারেশন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপারস লিমিটেড (জিপিডিএল) এর মালিক কামাল হোসেনকে আজ সকাল ১১টায় উত্তরা এক নম্বর সেক্টরের রোড ৭, হাউজ ১৯ থেকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার তাকে গ্রেপ্তার করেন।কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এম এল এম ব্যবসার আড়ালে হাজার হাজার মানুষকে নিঃস্ব করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের প্রতারণার শিকার ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার হয়েছে।উক্ত মামলার অভিযোগকারী মোসাঃ নুরুন্নাহার সুলতানা দীর্ঘদিন ধরে কামাল হোসেনের প্রতারণার শিকার হয়ে আসছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের প্রতারণার জালের বিস্তারিত তদন্ত চলছে এবং তার সহযোগী অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে অনেকের দাবি উত্তরা, মিরপুর, বাড্ডা সহ দেশের বিভিন্ন স্থানে এমএলএম নামে প্রতারণার ফাঁদ এর বাজার বসেছে। একটু লাভের আশায় নিঃস্ব হয়ে সবকিছু হারিয়ে পথে বসেছে হাজার হাজার মানুষ
