আর কতকাল তোমার অপেক্ষা করবো?
তুমি কি সত্যিই জানো,
এ অপেক্ষা আর ভালোবাসার মধ্যে
কতটুকু পার্থক্য থাকে না আমার জন্য?
তুমি এসে একবারও বলোনি,
থাকো…
তবুও আমি যাইনি কোথাও।
তুমি বুঝোনি,
আমি যাদের সঙ্গে থেকেছি,
তাদের ভেতরেও খুঁজেছি শুধু তোমাকেই।
প্রতিদিন তোমার না বলা কথা,
তোমার নির্লিপ্ত মুখ,
তোমার চলে যাওয়া-
সবকিছুকে আলাদা করে ভালোবেসেছি।
তবুও প্রশ্নটা থেকে যায়-
আর কতকাল অপেক্ষা করবো?
❐ আর কতকাল অপেক্ষা করবো
লেখক: সাংবাদিক আবু সাঈদ মৃধা।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম