ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ রাজধানীতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায় এলিট ফোর্সটি।
এতে বলা হয়, রাতে কদমতলী এলাকা থেকে বিপুল ককটেল, পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা নাশকতাকতার জন্য এসব সরঞ্জাম মজুদ করে রেখেছে।
ক্ষুদেবার্তায় জানানো হয়, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানাবো হবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম