উত্তরা পুর্ব থানা বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
মোহাম্মদ মহাসিনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসহায় গরীব দরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ধারাবাহিক চলছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে। থানা, ওয়ার্ড এলাকার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীর ব্যাক্তিগত উদ্যোগে উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান সহ উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ছেন। বিএনপি"র-ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসহায় গরীব দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা পশ্চিম ও উত্তরা পুর্ব থানা বিএনপির নেতাকর্মীর উদ্যোগে শীতার্ত গরীব দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, শাড়ি, লুঙ্গি সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মিরপুর, বনানী, তেজগাঁও, পল্লবী, বাড্ডা, ভাটারা এলাকায় করা হয়েছে। ঢাকা-১৮ আসনের উত্তরা পুর্ব থানা এলাকায় শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ( সাবেক) উপস্থিত ছিলেন। উত্তরা পুর্ব থানা বিএনপির আয়োজিত শীতবস্ত্র বিতরণ সভায় উপস্থিত হলে ফুল দিয়ে ফুল দিয় শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন, এস আই টুটুল - উত্তরা পুর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ অপু সিকদার-সাধারণ সম্পাদক উত্তরা পুর্ব থানা যুবদল, মোঃ সাগর আহমদ আলী- উত্তরা পশ্চিম থানা বিএনপি।
আয়োজনেঃ উত্তরা পূর্ব থানা বিএনপির নেতা সালেহ আহমেদ রিজভী শুভ'। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর ব্যাক্তিগত আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ধারাবাহিক চলমান রয়েছে ঢাকা ১৮ আসনের বিভিন্ন এলাকায়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম