উত্তরা থেকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মোঃ পাপেল মিয়া
গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (১৭জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন মণ্ডল গাজীপুর মহানগরীর ৩৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি গাজীপুর মহানগর আ'লীগের সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন।
ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান (পিপিএম) আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন হত্যা মামলায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানায় তাকে আদালতে সোপর্দ করে রিমাণ্ডের আবেদন করা হবে।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম