উত্তরার ডিয়াবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে তারারটেক ক্লাবকে ৯ গোলে হারিয়ে মুন্সিবাড়ী ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানী উত্তরার তুরাগের ডিয়াবাড়ীতে মুন্সিবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ-২০২৫ ইং শুক্রবার উত্তরা-১৫ নং সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় তারারটেক ক্লাবকে ৯-০ গোলে হারিয়ে মুন্সিবাড়ী ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মুন্সিবাড়ী ফুটবল ক্লাব এর উদ্যোগে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় ফুটবলের এটি ছিল পঞ্চম আসর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, তুরাগের ডিয়াবাড়ী নিমতলীরটেক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো: সাইদুল ইসলাম।সভাপতিত্ব করেন, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম। খেলার শুভ উদ্বোধক ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ানুরাগী মো: বাবুল হোসেন ও মো: মোক্তার হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন, ঢাকা উত্তর বারিধারা ক্লাবের কৃতি খেলোয়াড় ডিয়াবাড়ীর সন্তান মো: মোহসীন নুকু। সঞ্চালক হিসেবে ছিলেন শিক্ষা ও ক্রীড়ানুরাগী মো: আব্দুল মোতালেব। প্রধান অতিথির বক্তৃতায় মো: সাইদুল ইসলাম বলেন, আমার প্রয়াত পিতা লুৎফর রহমান (লাল মিয়া মেম্বার) বৃহত্তর সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং তুরাগ থানা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। আমি তারই সুযোগ্য সন্তান মোঃ সাইদুল ইসলাম। আরো বলেন,আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আসুন, মাদককে আমরা সকলে না বলি এবং শিশুদেরকে খেলাধূলায় হ্যা বলে উৎসাহিত করে গড়ে তুলি। এই হউক আমাদের অঙ্গীকার। ডিয়াবাড়ী মুন্সীবাড়ী ফুটবল ক্লাব বনাম তারারটেক ক্লাব এর মধ্যে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মুন্সীবাড়ী ফুটবল দলে যুনাইদ ও আরাবি নামে দুই জন ক্ষুদে খেলোয়াড় ছিল। খেলায় মুন্সীবাড়ী ফুটবল দল ৯-০ গোলে তারারটেক দলকে পরাস্ত করে চ্যাম্পিয়ণ ট্রফি অর্জন করে। ফুটবল খেলার পরে প্রধান অতিথি মো: সাইদুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় খেলার মাঠে বিপুল সংখ্যক ফুটবল প্রেমিক, খেলোয়াড় বৃন্দ ও দর্শক সমাগম ছিল চোখে পরার মতো।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম