প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৪, ৮:০৩ এ.এম
ঈদকে সামনে রেখে উত্তরা আব্দুল্লাহপুরে টিআই মেহেদির ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিনিধি । রাজধানী উত্তরার আব্দুল্লাহপুর থেকে সকল দিকে যাতায়াতের রাস্তা তাই দুর্নীতির শীর্ষে রয়েছেন টি আই মেহেদী ।সড়কে বিভিন্ন পরিবহনে মাসোয়ারা টোকেন বাণিজ্য ও রমরমা চাঁদাবাজির উৎসব চলছে। নুরুর নেতৃত্বে টিয়াই এর সহযোগিতায় কয়েক হাজার টাকার চাঁদাবাজি প্রতিদিন চাঁদাবাজি নিয়ে সশস্ত্র মহড়া দিতে বাহিনী গড়ে উঠেছে। টী আই
মেহেদী নেতৃত্বে এই বাহিনীর মারমুখী ভঙ্গিতে চলাচল, দলবদ্ধ মহড়ায় আতংকিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। এই বাহিনীর অটো ইজিবাইক চালক ও মালিকদের হুমকি ধামকি দিয়ে জোর করে চাঁদা আদায় ও মারধর করছে। উত্তরখান, , উত্তরা পূর্ব, আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্স, কোটবাড়ি পুলিশ চেকপোস্ট ম্যানেজ করে থানা ও ট্রাফিক পুলিশের সামনেই চলছে বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি। এই এলাকায় প্রায় ১২শ অটো ইজিবাইক চলাচল করে প্রতিটি অটো ইজিবাইক থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ আইচি হাসপাতালস্থ মোড়ে সারিবদ্ধভাবে রাস্তার উপরে অটো ইজিবাইক দাঁড়িয়ে আছে এবং লাঠি হাতে ১০ থেকে ১২জন লোক গাড়ীর সিরিয়াল দিচ্ছে। জিপি চাঁদা আদায় করার জন্য রয়েছে ও নামে দুই জন তাঁদের হাতে খাতা ও কলম দেখা যায়। একজন অটো ইজিবাইক চালক বলেন, তেরমুখ, আটিপাড়া, মাস্টারবাড়ী, চাঁনপাড়া, মইনারটেক, কোটবাড়ি, আব্দুল্লাহপুর সড়কে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত গাড়ী চালাতে হয়, চাঁদার টাকা দিয়েও শান্তি নাই। দীর্ঘ ১২বছর ধরে চলছে এই রোডে অটো ইজিবাইক থেকে চাঁদাবাজি। করোনা মহামারির সময় থেকে ২ বছর অটো ইজিবাইক থেকে চাঁদাবাজি বন্ধ ছিলো, চলতি সেপ্টেম্বর মাস থেকে এর নেতৃত্বে একটি গ্রুপ আবার চাঁদাবাজি করছে, প্রতিদিন ১ লাখ টাকার বেশি চাঁদাবাজি করে থাকে এই চক্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এক টিআই জানান সকল সার্জন ও কনস্টবলদের কে কোন ঠাসায় রেখেছেন এবং নিজেকে সবসময় বড় অফিসারের আত্মীয় পরিচয় দেন।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম