বিশেষ প্রতিবেদন : রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। র্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। আজ সোমবার ১৩ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব বলছে, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।
উল্লেখ্য, বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার (১৩ নভেম্বর)। গতকাল রোববার প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।
উপদেষ্টাঃ আনোয়ার হোসেন , সম্পাদক/ প্রকাশক: মোঃ কামরুল ইসলাম , বার্তা সম্পাদকঃ মুনীর হোসেন চৌধুরী । সম্পাদকীয় কার্য্যালয়ঃ সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা -১০০০।। মোবাইল: ০১৯২৮৮২৯৮৬৩
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম